জুরাইন কবরস্থানে সমাহিত হবেন এটিএম শামসুজ্জামান

২০ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): মারা গেছেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। বরেণ্য এই অভিনেতার জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

অভিনেতার ছোট ভাই সালেহ জামান জানান, শনিবার জোহরের পর জানাজা শেষে এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবিরের পাশে সমাহিত করা হবে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় মারা যান প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে বাড়িতে তার মৃত্যু হয়।

অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

এটিএম শামসুজ্জামান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *