নিউজ ডেস্ক: আজ হিউস্টনে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’। জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহে এই কনসার্ট আয়োজন করছে হিউস্টনের প্রবাসী বাংলাদেশীরা। সংগ্রহের সব অনুদান বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহতদের দেয়া হবে।
ইউনিভার্সিটি অফ হিউস্টন স্টুডেন্ট সেন্টার থিয়েটার-এ আয়োজিত এই কনসার্ট এ তিন শহর হিউস্টন, অস্টিন আর ড্যালাসের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, ‘অকটেভ’ আর কণ্ঠশিল্পী “কুহু” গান পরিবেশন করবে।
এছাড়াও মিউজিশিয়ান বাবনা করিমের সলিডারিটি বক্তব্যসহ কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতায় আবৃত্তিশিল্পী সাগর সেনের আবৃত্তি “অপারগতার গ্লানি” নিয়ে কুল এক্সপোজারের বিশেষ প্রামাণ্যচিত্র, জুলাই বিপ্লবের শহীদের স্মরণে বিশেষ পরিবেশনা আর আহতদের সাহায্যে নারীপক্ষের উদ্যোগের বিবরণে বিশেষ উপস্থাপনা।
ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিউ আর কোড স্কান করে ডোনেট করতে চাইলে লগ ইন করুন: https://www.facebook.com/share/XmDya6UsNAKVdKt4/?mibextid=9VsGKo
কনসার্ট/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply