জেমি ডে’কে অব্যাহতি, নতুন কোচ ব্রুজোন

১৭ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে’কে ৩ মাসের জন্য অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার বিকালে বাফুফে ভবনে আয়োজিত এক সভায় কোচ বদলের এমন সিদ্ধান্ত নেয়া হয়।

জেমি ডের অবর্তমানে আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের প্রধান কোচ অস্কার ব্রুজোন।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানে তিন ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা জেমি ডে’র ওপর সন্তুষ্ট নই। আমাদের সভাপতি মহোদয়ও কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমরা জেমি ডে’কে আগামী তিন মাস জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অস্কার ব্রুজোনকে ২ মাসের জন্য অর্ন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হচ্ছে।

অস্কার ব্রুজোন বসুন্ধরা কিংসের কোচ। অস্কারকে কোচ করা প্রসঙ্গে নাবিলের ব্যাখ্যা, গত দুই তিন বছরে সে আমাদের ঘরোয়া পর্যায়ে সবচেয়ে সফল কোচ। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় তার ক্লাবের। বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

অস্কার আগামী দুই মাস জাতীয় দলের সাফ টুর্নামেন্ট, অক্টোবরে কুয়েতে এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশীপের বাছাই ও নভেম্বরে শ্রীলংকায় চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে থাকবেন।

জেমি ডে সম্পর্কে কাজী নাবিল আহমেদ বলেন, আগামী তিন মাস সে জাতীয় দলের সাথে দায়িত্বে থাকবে না। এরপর আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: ইভ্যালির রাসেল-শামীমা তিন দিনের রিমান্ডে

প্রসঙ্গত, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন জেমি ডে। তার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সাম্প্রতি সময়ে জেমির কাজে সন্তুষ্ট নয় বাফুফে। তাই চুক্তির শেষ হওয়ার এক বছর আগেই তার ব্যাপারে এমন সিদ্ধান্ত নিল দেশের ফুটবল ফেডারেশন।

ফুটবল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ