জ্ঞান বিজ্ঞানের দ্বারা চরম দারিদ্র্য দূর করা সম্ভব

নিউজ ডেস্ক: জ্ঞান বিজ্ঞানের দ্বারা চরম দারিদ্র্য ও পশ্চাৎপদতা দূর করা সম্ভব। এমনটাই বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সব বাঁধা পেরিয়ে আমরা বাইশ শতকের উপযোগী একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে ছেলেমেয়েরা জ্ঞান-বিজ্ঞানের স্বাদ আস্বাদন করতে পারে। এটা শুধু স্বাদ আস্বাদনের জন্য নয়, জ্ঞান বিজ্ঞানের দ্বারা আমাদের চরম দারিদ্য্র ও চরম পশ্চাৎপদতা দূর করা সম্ভব।

তিনি বলেন, গবেষণা বাজেট প্রতিনিয়ত বাড়ছে। এ ক্ষেত্রে সরকার প্রতিবছর বেশি বেশি বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছে। সরকার উচ্চশিক্ষার প্রতি মনোযোগ দিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দেন, শিক্ষামন্ত্রীও এ ব্যাপারে কঠোর পরিশ্রম করেন।

উল্লেখ্য, নতুন সহস্রাব্দে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় চ্যালেঞ্জ মোকাবেলা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ফিল্ডের আধুনিক অগ্রগতি অনুসরণ ও একাডেমিয়া-শিল্প সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রথমদিন ১৬ টি প্যারালাল টেকনিক্যাল সেশনে ৮৫টি নিবন্ধ গবেষকরা উপস্থাপন করা হয়। মূলত ‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ে জ্ঞানের প্রসার ঘটাতে বিশ্বের ১৪টি দেশের গবেষকদের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

১২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরুহওয়া আন্তর্জাতিক এসম্মেলন আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) শেষ হবে।

পরিকল্পনামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *