
২৫ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): জীবন বিসর্জন দিলেন অভিনেত্রী জয়শ্রী রামাইয়া। সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী বেঙ্গালুরুতে নিজের বাসায় আত্মহত্যা করেন।
সোমবার দুপুরে বেশ কিছুদিন ধরে অবসাদে ভোগা এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হয়, রোববার রাতে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুতে ফিল্মিপাড়ায় শোক নেমে এসেছে।

ইন্ডিয়ান টাইমস বলছে, গেল বছরের ২২ জুলাই ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের বিষন্নতার কথা জানিয়েছিলেন। সেই পোস্টে তিনি পৃথিবী থেকে বিদায় নেয়ার কথাও বলেছিলেন। পরে অবশ্য তিনি পোস্টটি সরিয়ে নেন এবং নতুন করে লিখেন, “আমি ঠিক আছি ও নিরাপদে আছি। তোমাদের ভালোবাসি।”
জয়শ্রী রামাইয়া ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগিতার তৃতীয় মৌসুমে প্রতিযোগী ছিলেন। ‘উপ্পু হুলি খারা’ দিয়ে ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর অভিনয় করেন ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে।
জয়শ্রীর আত্মহত্যা/আরএম/টিটি
















Leave a Reply