ঝুঁকি চাহিদার স্বীকৃতি দাবি করলেন প্রধানমন্ত্রী

১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনী দেশগুলোর কাছে অর্থায়ন চাহিদার আশু স্বীকৃতি দাবি করেছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশগুলোর আর্থিক চাহিদা মেটাতে তিনি এ দাবি করলেন। গুরুত্ব দিয়েছেন প্যারিস চুক্তি বাস্তবায়নে সিভিএফ ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর যৌথ পদক্ষেপের। বলেছেন, বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থানীয়ভাবে প্রধান্য দিয়ে সমাধান খুঁজে বের করতে হবে।

সোমবার ‘সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল ডিসকাসন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির ভাষণদানে তিনি একথা বলেন। কোপ২৬ সম্মেলন স্থলের কমনওয়েলথ প্যাভিলিয়নে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা এবং এর মারাত্মক পরিণতি থেকে কোনও দেশই মুক্ত নয়। তবে দুর্যোগের ক্রমবর্ধমান সংখ্যা এবং এর প্রভাব নাজুক দেশগুলোকে অপূরণীয় ক্ষতির অগ্রভাগে দাঁড় করিয়েছে। যা বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক নিরাপত্তাকে প্রভাবিত করছে।

সিভিএফ-এর চেয়ার শেখ হাসিনা সিভিএফ এবং কমনওয়েলথের মধ্যে কার্যকর সহযোগিতার জন্য ছয় দফা প্রস্তাব পেশ করেন।

এই প্রসঙ্গে, তিনি বলেন, কার্বন নির্গমনকারী প্রধান দেশগুলোকে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের প্রচেষ্টায় সমর্থন করা তাদের জন্য বাধ্যবাধকতা করতে হবে।

পিএম/এসকেএম/রমু

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *