টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

২৮ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপরে সপ্তম আসরের ২২তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটের জয়ে বিশ্বকাপের মূলপর্বের মিশন শুরু করেছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৮/৯ রানে আটকিয়ে ৫ উইকেটে জয় পেয়েছে।

অস্ট্রেলিয়া-শ্রীলংকা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা এ ম্যাচেও ধরে রাখতে চায় দুই দল।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কু স্টয়নিস, ম্যাথু ওয়েড, পেট কামিন্স, মিচেল স্টার্ক, আড্যাম জাম্পা ও জশ হ্যাজলউড।

শ্রীলংকা: কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ওয়ানেন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থেকশেনা।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *