টিকটক হৃদয় ভারতে গুলিবিদ্ধ

২৮ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): পুলিশের গুলিতে আহত হয়েছে টিকটকার হৃদয় বাবুসহ দুইজন। তারা বেঙ্গালুরু পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করছিল। পুলিশ তাদের গ্রেফতারের পর নিয়ে গিয়েছিল তাদের অপকর্মের স্থানে। এরা বাংলাদেশের এক তরুণীকে বিবস্ত্র করে যৌণ নির্যাতন চালিয়েছিল। ওই ঘটনায় পুলিশ দুই নারীসহ ৬ জনকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু পুলিশ রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় বাবু, সাগর, মোহাম্মদ বাবা শেখ ও অখিল নামে চার তরুণ ও দুই নারীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া দুই নারীর পরিচয় গোপন রেখেছে পুলিশ। জানা গেছে, এই ছয়জনই বাংলাদেশের নাগরিক। খবর: এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে পুলিশ তাদের বনসওয়াদির চান্নাসান্দ্রা এলাকায় নিয়ে যায়। সেখানেই পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে হৃদয় বাবু ও সাগর। এ সময় পুলিশ তাদের গুলি করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী চারজনও পুলিশ হেফাজতেই রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা অবৈধভাবে ভারতে যায়। তারা ভাইরাল হওয়া ভিডিওতে যে তরুণীকে নির্যাতন করতে দেখা গেছে সেই তরুণীকেও অবৈধভাবে ভারতে নিয়ে যায়। ভারতে নিয়ে মেয়েটিকে পতিতাবৃত্তিতে বাধ্য করে। তবে মেয়েটিকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

২২ বছর বয়েসি মেয়েটিকে প্রথমে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। পরে গণধর্ষণের শিকার হয় মেয়েটি। ধারণা করা হচ্ছে দুই নারীসহ চক্রের ৬ জনই বাংলাদেশি।

এদিকে, ঢাকার পুলিশ জানিয়েছে তারা খবরটি গণমাধ্যম থেকে জেনেছেন। নির্যাতনের শিকার মেয়েটির বাবা ঢাকা মহানগরীর হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

টিকটক হৃদয়/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *