টিকা সংকট তীব্র

২৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): দেশে টিকা সংকট বেড়েছে। প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ হওয়ার পাশাপাশি দ্বিতীয় ডোজ দেয়ার মত টিকাও মজুদ নেই। ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে প্রথম ডোজের টিকা দেয়া। যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাদের জন্যও নেই দ্বিতীয় ডোজের টিকা।

ভারতে করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় তারা নিজের দেশের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বাংলাদেশে দিতে পারেনি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ৩০ লাখ ডোজ টিকা।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার টিকা আনার ব্যবস্থা করেছে রাশিয়া থেকে। আলোচনা চলছে চিনের সাথেও।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জানান, আপাতত ৪০ লাখ ডোজ টিকা আসবে চিন থেকে।

উল্লেখ্য, ইতোমধ্যেই চিনের স্পুতনিক-ভি টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

টিকা সঙ্কটের কারণে মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে প্রথম ডোজের টিকা। প্রথম ডোজ নিয়েছেন এমন ১৩ লাখ মানুষের জন্য দ্বিতীয় ডোজের টিকা মজুত নেই। এমন পরিস্থিতিতেই আসছে রাশিয়ার টিকা।

এর আগে বাংলাদেশে রাশিয়ার টিকা উৎপাদনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

টিকা সংকট/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *