৩১ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ট্যুইটারের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। যদিও মামলার ১৬৪ পৃষ্ঠার নথিটি এখনও প্রকাশ্যে আসেনি, তবে আদালতের নিয়মানুসারে এর একটি সংশোধিত সংস্করণ শিগগিরই প্রকাশিত হতে পারে।
গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইলন মাস্ক ট্যুইটার চুক্তি থেকে সরে দাঁড়ানো বিষয় নিয়ে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিনের বিচার কাজ চলার আদেশ দেন ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সেরির চ্যান্সেলর ক্যাথালিন ম্যাককরমিক। এর কয়েক ঘণ্টা পরেই এ পাল্টা মামলা ঠুকে দেন ইলন মাস্ক।
এর আগে গত ১২ জুলাই ট্যুইটার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ডেলওয়ার আদালতে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে। টুইটারের সাথে ৪৪ বিলিয়নের চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ইলন মাস্ক ট্যুইটারের সাথে ‘ইচ্ছা মতো’ আচরণ করেছে। তার ধারণা, চাইলেই যখন-তখন যে কোনও চুক্তি বাতিল করা যায়। শেয়ারহোল্ডারদের নিয়ে ছিনিমিনি খেলা যায়, কোম্পানির স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানো যায় ও রাতারাতি কথা বদলে চুক্তি বাতিল করা যায়। মাস্কের এ ধরনের আচরণ ন্যায়সঙ্গত না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ট্যুইটার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply