১৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ট্যুইটার কিনে নেয়ার আগ্রহ দেখিয়েছেন মার্কিন ধনকুবের অ্যালন মাস্ক। দাম হেঁকেছেন ৪৩ বিলিয়ন ডলার। চিঠি দিয়েছেন ট্যুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরকে।
অ্যালন মাস্ক মনে করেন ট্যুইটারে পরিবর্তন আসা প্রয়োজন। বর্তমান কাঠামোতে ট্যুইটারের উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এসব কারণে এটি মানুষের চাহিদা পূরণ করতে পারবে না বলেও মনে করেন তিনি। চিঠিতে তিনি এসব কথাই লিখেছেন ট্যুইটার চেয়ারম্যান ব্রেট টেইলরকে। খবর: সিএনএন
টেসলারের মালিক অ্যালন মাস্ক কয়েকদিন আগে কিনেছেন ট্যুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার। এবার
কিনে নিতে চাইছেন জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির পুরোটাই।
আরও পড়ুন: ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
টেইলরকে অ্যালন জানিয়েছেন, ট্যুইটারের পুরো মালিকানা না পেলে যে শেয়ারটুকু কিনেছেন সে অংশ নিয়েও ভাববেন তিনি। বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয়া হয়েছে। এতে প্রতি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৫৪ ডলার ২০ সেন্ট করে।
আরও পড়ুন: টুইটারের নতুন সিইও পরাগ আগারওয়াল
এদিকে, শেয়ার কেনার পর ট্যুইটারের পরিচালনা পর্ষদে যোগ দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অ্যালন মাস্ক। কারণ, পরিচালনা পর্ষদে যোগ দিলে তিনি একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ারের বেশি কিনতে পারবেন না।
ট্যুইটার/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














