ট্রলারডুবিতে নাবিক নিখোঁজ

২৮ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ায় একটি মাছ ধরার ট্রালার ডুবে ১৭ নাবিক নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে দু’জনকে। প্রচণ্ড ঠান্ডায় সাগরের পানি জমে যাওয়ায় নিখোঁজরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার রুশ গণমাধ্যম আরটি এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে জানা যায়, বরেন্ট সাগরের মুরমানস্কভিত্তিক ফিশিং ট্রলারটি ১৯ নাবিক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ওই ট্রলার থেকে স্থানীয় উদ্ধারকারী দলকে টেলিফোনে বিপদের বিষয়টি জানায় নাবিকরা। আশপাশে থাকা নৌকাগুলো অভিযান শুরু করলে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের নিরাপদ স্থানে নেয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বাকিদের এখনও সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনা ঘটেছে রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানাস্ক থেকে ৫৫৬ কিলোমিটার দূরবর্তী স্থানে।

রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, আবহাওয়া খারাপ হতে থাকায় পরিস্থিতি নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। পানি বরফে পরিণত হওয়ায় মাছ ধরার ট্রলারটি ডুবে যেতে পারে।

নিখোঁজদের সন্ধানে ওই এলাকায় তিনটি উদ্ধারকারী বড় জাহাজ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছাতে বেশ সময় লাগবে বলে জানিয়েছ ইন্টারফেক্স। তবে আবহাওয়া আরও খারাপ হওয়ায় উদ্ধারকারী বিমানও পাঠানো হয়েছে।

রাশিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *