ট্রাকের ধাক্কায় তিন স্কুলছাত্র নিহত

২ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, দিনাজপুর): দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছেন।

রোববার দুপুর দেড় টায় বীরগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- বীরগঞ্জ পৌরশহরের স্লুইসগেট এলাকার আফসার আলীর পুত্র ১৬ বছর বয়সী শাহাদাত, জাহাঙ্গীর আলমের পুত্র ১৫ বছর বয়সী শুভ রহমান (১৫) ও শুকুর আলীর পুত্র ১৭ বছর বয়সী মুজাহিদ।

প্রত্যক্ষদর্শী ও পারিবার সূত্রে জানা যায়, মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ওই তিন তরুণ একটি মোটর সাইকেলে যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার চাকাই এলাকায় পৌঁছুলে সম্মুখে দিক ঠাকুরগাঁও থেকে আসা দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহাদাত ও মুজাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শুভ রহমানকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত তরুণদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেল ৪টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। চালককে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *