ট্রাম্প সন্তানদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা

২১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিদায় বেলায় ট্রাম্প তার সব ছেলেমেয়ের জন্যই সিক্রেট সার্ভিসের নিরাপত্তার জন্য স্মারকে সই করে গেছেন। এতে ট্রাম্পের সব সন্তানই আগামী ছয় মাস বিশেষ বাহিনীর নিরাপত্তা পাবেন।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টের সর্বোচ্চ ১৬ বছর বয়সী সন্তানদের নিরাপত্তা দিয়ে থাকে সিক্রেট সার্ভিস। সে হিসেবে ট্রাম্পের সন্তানদের মধ্যে শুধু ১৪ বছর বয়েসী ব্যারন ট্রাম্পের নিরাপত্তা পাওয়ার কথা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নতুন নিয়মে তার বাকি চার সন্তানও নিরাপত্তা পবেন। ট্রাম্প জুনিয়রের বয়স ৪৩ বছর। এছাড়া ইভাঙ্কার ৩৯, এরিকের ৩৭ ও টিফানির বয়স ২৭ বছর। তারাও এ নিরাপত্তা পাবেন। খবর: সিএনএন।

বুধবার সকালে হোয়াইট হাউস ত্যাগ করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় সকালে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে মেরিল্যান্ডে মার্কিন বিমানঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে যান তারা। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে ফ্লোরিডার পথে রওনা দেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শেষবারের মতো নামিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সাথে ছিলেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, কুশনারের প্রেমিকা কিম্বার্লি গিলফয়েল, ট্রাম্পকন্যা টিফানি ও তার বাগদত্ত এবং ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *