ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক নিহত

২০ আগস্ট ২০২২ নিউজ ডেস্ক): রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফখরুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ৯টায় খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

নিহত ৫৯ বছর বয়সী ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রিয়াজ মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *