ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে হেঁটে রেল সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোবাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ আরজু মিয়া (৫০) ও তার স্ত্রী সম্পা বেগম।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মোবাইল গ্রামে যুগীরগোপা নামের একটি দরগায় শিন্নি দিতে যান। সেখান থেকে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা রেলসেতু পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতদের লাশ স্বজনরা নিয়ে যান।

রেল দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ