১৪ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের বাদাখশান প্রদেশে তাকিস্তান ও চীন সীমান্তের কাছে প্রচণ্ড ঠান্ডায় আট সেনাসদস্য মারা গেছেন।
সীমান্তে টহলের অংশ হিসেবে শোজাদা জেলা থেকে এশকাশেম জেলায় আসার পথে ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়। খবর: আফগানিস্তার টাইমসের।
পর্বতঘেরা এই অঞ্চলটিতে প্রচণ্ড তুষারপাতে তাপমাত্রা হিমাঙ্কের নিছে নেমে গেছে। এ অবস্থায় তাদের সীমান্ত পাহারা দেতে হচ্ছান্ত পাহারা দেতে হচ্ত্রা হিমাঙ্কের নিে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রুহানি গণমাধ্যমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এশকাশেম জেলায় ওই সেনাসদস্যদের মৃত্যু হয়।
উদ্ধারকর্মীরা তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে পাঠিয়েছেন। এর আগে জিবাক জেলায় প্রচণ্ড শীতে কদম আলী নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।
আফগানিস্থান/এসকেএম















Leave a Reply