ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ডাচ্-বাংলা ব্যাংকের পাশের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।

এসআই দীপক বালা বলেন, বুয়েট ক্যাম্পাসের ডাচ্-বাংলা ব্যাংকের বুথের পাশের ডাস্টবিনে কাপড় মোড়ানো নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতককে ডাস্টবিনে ফেলে দিয়েছে তা বের করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নবজাতক উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ