ডা. রাজিবের মৃত্যুতে শোক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডাক্তার রাজিব ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া।

মঙ্গলবার এক শোক বার্তায় তিনি শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তিনি অগ্নিদগ্ধ হয়ে ডাক্তার রাজিব ভট্টাচার্যের অকাল মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক এবং এক সম্ভাবনাময় চিকিৎসকে হারানোর কথা উল্লেখ করেন।

শোক বার্তায় তিনি বলেন, রাজিব ভট্টাচার্যের মৃত্যু দেশে নিউরোসার্জারির জন্য অপূরণীয় ক্ষতি হলো।

রাজিব ভট্টাচার্যের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ টি এম মোশারেফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কে এম তারিকুল ইসলাম।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ডাক্তার রাজিব ভট্টাচার্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২১ জুলাই রাতে রাজধানীর হাতিরপুলের একটি বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হন চিকিৎসক দম্পত্তি ডাক্তার রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডাক্তার অনুসূয়া ভট্টাচার্য (৩২)। পরদিন ২২ জুলাই সকালে তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *