২৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): শহর ভিন্ন ভিন্ন হলেও সমস্যা একই। এই সব সমস্যা সমাধানে যেসব শহর ইতিমধ্যে সফল হয়েছে, তাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা উত্তর সিটিকে আরও আধুনিকায়ন করা হবে। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কমার্সিয়াল ‘ল ডিপার্টমেন্ট প্রোগ্রাম’র (সিএলডিপি) উদ্যোগে আয়োজিত অয়োজিত এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুরূপ জনবহুল এই ডিএনসিসির নানা সমস্যা সমাধানে আমরা যেভাবে সফলতা পেয়েছি সেই বাস্তব অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময় করতে হবে উল্লেখ করেন তিনি। বলেন, অভিজ্ঞতা আদান-প্রদান এবং বাস্তব জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে চাই।
মেয়র আতিক বলেন, সিএলডিপি আয়োজিত এই কর্মশালা ডিএনসিসি কর্মকর্তাদের ভবিষ্যৎ জীবনে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে কাজে লাগবে।
এ সময় তিনি কর্মশালাটি আয়োজনের জন্য সিএলডিপির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সামনের দিনগুলোতে আরও কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সবার সহযোগিতায় পৃথিবীটা সুন্দর হয়ে ওঠবে।
সিএলডিপি’র পক্ষ থেকে সিএলডিপির উপপ্রধান জো ইয়াং এবং মায়ামি ডেট কাউনটির সাবেক কর্মকর্তা হোসে গলন উপস্থিত ছিলেন। ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজাসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলিসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
মেয়র আতিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply