ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু আগামীকাল

৫ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামীকাল।

সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য ১৯ জুলাই প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ১৯ অক্টোবর শেষ হবে। সারা দেশের ৭১১টি কেন্দ্রে ১ হাজার ৮৭৯টি কলেজের প্রায় দুই লাখ পরীক্ষার্থী এতে অংশ নেবেন।

পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ ও ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জাতীয় বিশ্ববিদ্যালয়/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *