ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ স্মাট বাংলাদেশে পরিনিত হচ্ছে। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সরকারিভাবে প্রাপ্ত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

খালিদ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান একসাথে সরকারি করেছেন, এক লাখের ওপরে শিক্ষক সরকারি তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। এ পদক্ষেপ অন্য কেউ নেয়নি। সরকার ১১টি প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্তরে ল্যাপটপ বিতরণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। সে লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থিদের তথ্য প্রযুক্তির দিকে মনযোগি করতেই ল্যাপটপ বিতরণসহ অন্যান্য সামগ্রি প্রদান করা হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন বলেই ছাত্রছাত্রীরা সমগ্র পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছে। এই পথটি তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। অতীতের কোন সরকার এ কাজ করেনি।

শিক্ষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের জন্য শীঘ্রই স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করবেন বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের ভিত্তি তৈরিতে শিক্ষকদের আরও মনযোগী হতে হবে।

খালিদ মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ