নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমববার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে ৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫৭।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৮২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৫১ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৮৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৬২ হাজার ৪৪০ জন এবং ঢাকার বাইরে ৭৩ হাজার ৪৭৬ জন।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply