ডেঙ্গিতে আরও ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে ৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৭।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৫১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১১৯ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৬৩২ জন।

সারা দেশে চলতি বছর ৬৯ হাজার ৪৮৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৭২০ জন ও ঢাকার বাইরে ৩২ হাজার ৭৬৩ জন।

ডেঙ্গি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *