নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন। এ নিয়ে চলতি বছর ২০১ জন ডেঙ্গিতে মারা গেলেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গি নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন। বাকি ১ হাজার ২৫৬ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪ জন ও ঢাকার বাইরের ২ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন ও ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন আক্রান্ত হয়েছেন।
দেশের ইতিহাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply