নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৫৮৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১০১ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৪৮৮ জন।
ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, শমরিতা হাসপাতাল ও সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য না দেয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সারা দেশে চলতি বছর ৫৯ হাজার ৭১৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৬২ জন ও ঢাকার বাইরে ২৭ হাজার ১৫৪ জন। এ বছর ডেঙ্গিতে সবচেয়ে বেশি ২০৪ রোগী মারা গেছেন গত জুলাইয়ে। চলতি মাসের এই তিন দিনে ৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেন।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply