নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২০২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ২৩৯ জন ডেঙ্গিতে মারা গেলেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালসহ ঢাকার ১৪টি হাসপাতাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ও রোগী ভর্তির প্রতিবেদন জমা দেয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গি নিয়ে রাজধানীর হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৩ জন। বাকি ১ হাজার ৫৯ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ জন ও ঢাকার বাইরের একজন।
চলতি বছর এখন পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৮৪৮ জন ও ঢাকার বাইরে ১৯ হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছেন।
দেশের ইতিহাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply