ডেঙ্গির মৌসুমে সবাইকে সচেতন থাকার আহ্বান ডিএনসিসি মেয়রের

নিউজ ডেস্ক: ডেঙ্গির মৌসুমে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

সোমবার রাজধানীর ভাষানটেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। কখনও বৃষ্টি হবে, আবার কখনও রোদ। এটি এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত সময় ও পরিবেশ। ফলে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে বাসা-বাড়িসহ আঙ্গিনার কোথাও পানি জমে থাকছে কি না। পানি জমে থাকলে পাত্রটি উল্টে দিন। পরিত্যাক্তপাত্র কাজে না লাগলে ধবংস করে ফেলুন। কারণ এ সব পাত্রেই এডিস মশা বংশ বিস্তার করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মেয়র বলেন, তিনদিন অন্তর অন্তর আমরা যদি বাসাবাড়ি পরিষ্কার করে জমে থাকা পানি ফেলে দিতে পারি তাহলে কোনোভাবেই ডেঙ্গির প্রকোপ ঘটবে না।

তিনি আরও বলেন, এবার ডেঙ্গি মৌসুম শুরু হওয়ার আগ থেকেই আমরা ব্যবস্থা নিয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা চালিয়েছি। সিটি কর্পোরেশনের মশক কর্মীরা নিয়মিত ওষুধ দিচ্ছে।

এ সময় তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এত কিছুর পরও যদি কারও ব্যক্তিগত আঙ্গিনায় মশার লার্ভা পাওয়া যায় আমরা মামলা ও জরিমানা করছি। কারণ সবার আগে মানুষের জীবন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, চীনের পক্ষ থেকে নিয়মিতভাবেই এই শহরের মানুষের পাশে দাঁড়ায়। এর আগে তাদের সহযোগিতায় আমরা সেলাই মেশিন বিতরণ এবং ঈদ সামগ্রী বিতরণ করেছি। এবারও তারা এগিয়ে আসলো। তাদের সহযোগিতায় ১৫শ শিক্ষার্থীকের আমরা এই শিক্ষা উপকরণ তুলে দেব। এ সময় তিনি চীন সরকারের সহায়তায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা উল্লেখ করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার, স্থানীয় কাউন্সিলরসহ অন্যরা।

মেয়র আতিক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *