ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন নগরবাসীর সচেতনতা

নিউজ ডেস্ক: বর্তমান ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলা করতে নগরবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত নাগরিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এমনটাই বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলা করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও কিছু অনাকাক্সিক্ষত মৃত্যুতে আমরা প্রচণ্ডভাবে ব্যথিত।

তাজুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবেলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

মন্ত্রী বলেন, ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণও অব্যাহত রাখতে হবে।

ক্যাম্পেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান।

এতে জাতিসংঘের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *