ঢাকাকে অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেয়া হবে না

২০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকাকে কোনোভাবেই অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেয়া হবে না। ড্যাপ চূড়ান্ত করার পর তা বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী ও স্থপতিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক’র উদ্যোগে খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ (২০১৬-২০৩৫) চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরকে আমরা পরবর্তী প্রজন্মের জন্য অবাসযোগ্য নগরীতে রূপান্তর করতে পারি না। সব আর্থ-সামাজিক শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন জীবনযাত্রার উন্নয়ন ও মৌলিক বিষয়গুলো এবারের ড্যাপে অর্ন্তভূক্ত করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থপতি, পেশাজীবী, পরিবেশবাদী, সুশীল সমাজের প্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরসহ সব পক্ষের সাথে মতবিনিময় করে তাদের পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পরিকল্পনা তৈরির সময় জাতীয় ও আন্তর্জাতিক উচ্চপর্যায়ে নীতিমালার পরিকল্পনাগুলো বিবেচনায় নেয়া হয়েছে। ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন, বসবাসযোগ্য করতে নানা উদ্যোগের পাশাপাশি পরিবেশবান্ধব শহর তৈরীর লক্ষ্যে পরিকল্পনায় অনেকগুলি বৃহত্তম, জলকেন্দ্রিক ও ইকো পার্ক, খেলার মাঠ বিনোদন কেন্দ্র নির্মাণ এবং রিং রোডের প্রস্তাব রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এই সেমিনারে সব পক্ষের এবং বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শগুলো বিবেচনায় নেব। যৌক্তিক বিষয়গুলো অবশ্যই অর্ন্তভূক্ত করা হবে। এসব পরামর্শ ও মতামত আমাদেরকে আরও বেশি সমৃদ্ধ করবে। কাজ করতে সহায়ক ভূমিকা রাখবে।

মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *