৩০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। এই টিকা আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছুবে।

শুক্রবার জাপানের স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টোকিও বাংলাদেশ দূতাবাস আজ সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।
এরআগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।
করোনা ভ্যাকসিন/এসকেএম














