২২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে মধ্যরাত থেকে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রেল বিভাগের মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানন, রাত ১২টা থেকে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।
এর আগে করোনার সংক্রমণ রোধে সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় লকডাউন ঘোষিত সাত জেলায় ট্রেন থামবে না। ফলে কোনও যাত্রী উঠতে বা নামতে পারবেন না বলে রেলের পক্ষ থেকে জানানো হয়। এর এক দিন পরেই সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধের ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাস/এসকেএম















