১৮ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে।

শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা দেশে এসেছে। টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেয়া হয়েছে।
সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে বাংলাদেশ। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে।
১২ মে প্রথমবার চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসে। সেগুলো চীন সরকার উপহার হিসেবে পাঠায়। এরপর কয়েক চালানে চীন থেকে কেনা ও উপহারের টিকা আসে। সব মিলিয়ে এখন পর্যন্ত সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।
করোনা ভ্যাকসিন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply