১৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে জেরে কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকালের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে হল।
মঙ্গলবার বিকালে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারও চলে এ সংঘর্ষ। দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঢাকা কলেজ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













