তথ্যমন্ত্রীর সাথে ভারতের উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সদ্যনিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে ভারতের উপ-হাইকমিশনারের সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী এসময় উপ-হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন।

ডক্টর হাছান মাহমুদ এবং ডক্টর বিনয় জর্জ দুই দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী/এসকেএম