তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

১০ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিকারাগুয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়া আজ থেকে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। যে কোনও ধরনের যোগাযোগ ও আনুষ্ঠানিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়া এক চীন নীতিকে সমর্থন জানায়।

তাইওয়ানের সাথে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে এ সংখ্যা কমে আসছে। ২০১৬ সালে সাই ইং ওয়েন দ্বীপটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মূলত তাইওয়ানের আন্তর্জাতিক মিত্রের সংখ্যা কমছে। সে সময় ২১টি দেশের সাথে তাইওয়ানের সাথে সম্পর্ক ছিল, এখন কমে তা দাঁড়িয়েছে ১৪-তে।

নিকারাগুয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ