আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের সাথে প্রথমবারের মতো বাণিজ্যিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে ওই বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তাইওয়ানের সাথে যে কোনও ধরনের আনুষ্ঠানিক লেনদেনের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ হুশিয়ারি দেন।
মাও নিং বলেন, চীনের সাথে যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে, তাওয়ানের সাথে সেসব দেশের যে কোনও ধরনের লেনদেনের বিরোধী তার দেশ।
এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটন ও তাইপে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পাদন করে। প্রায় এক বছরের আলোচনা শেষে ওই চুক্তি সম্পাদন করে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। ২০২১ সালে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই হলো।
বাণিজ্য চুক্তি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply