তালেবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে প্রস্তুত চীন

১৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তালেবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত রয়েছে চীন।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের সাথে আলাপকালে তালেবানের সাথে বেইজিংয়ের সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং সাংবাদিকদের বলেন, আফগান জনগণের নিজেদের লক্ষ্য নির্ধারণের স্বাধীন অধিকারকে চীন সম্মান জানায়। চীন আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক করতে প্রস্তুত।

এর আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশজুড়ে একের পর এক প্রাদেশিক শহর দখলের পর রোববার রাজধানী কাবুলে প্রবেশ করেছে তালেবান।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *