আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির সরকার। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর পর এ জয় পাওয়ার দাবি করে দেশটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ব্লাহোদান্তে ও নেস্কুচনে এলাকায় ইউক্রেনীয় বাহিনী জয় উদযাপন করছে।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী জানান, ব্লাহোদান্তে ও নেস্কুচনের পাশাপাশি মাকারিভকা এলাকারও নিয়ন্ত্র্রণ নেয়া হয়েছে।
এর আগে গত শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। গত সোমবার থেকে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তবে পরিকল্পিত এ পাল্টা হামলার শুরুর বিষয়ে শুরুতে মুখ খুলছিল না ইউক্রেন কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট জেলেনস্কির শনিবারের ওই ঘোষণার পর এই প্রথম তিনটি এলাকা দখলমুক্ত করার খবর দেয়া হলো।
অন্যদিকে এ পাল্টা হামলা ঠেকিয়ে দেয়ার দাবি করে রাশিয়া। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এখন পর্যন্ত পাল্টা হামলায় সাফল্য পেতে ব্যর্থ হয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে তাদের ‘হামলার সম্ভাবনাকে’ এখনও একেবারে ধ্বংস করে দেয়া যায়নি।
ইউক্রেনীয় বাহিনীর তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মস্কোর কোনও মন্তব্য পাওয়া যায়নি।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















