তুরাগে নৌকাডুবি, পাঁচ মরদেহ উদ্ধার

৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর গাবতলীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় পাঁচ লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বেলা তিনটার দিকে তোলে। এদিকে এ ঘটনায় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন নৌ পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে বাল্কহেডটি চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে দ্রুত বাল্কহেডটি চিহ্নিত করা সম্ভব হবে।

ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, নিখোঁজ চার শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। নৌবাহিনীসহ ফায়ার সার্ভিসের একাধিক দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান বলেন, এ ঘটনায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আমিনবাজারের কেবলারচর ঘাট থেকে ১৮জন যাত্রী নিয়ে একটি নৌকা নদীর অপর প্রান্তে দ্বীপনগর ঘাটে যাচ্ছিল। মাঝনদীতে যাওয়ার পর উত্তর দিকে থেকে একটি খালি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ১৮ যাত্রীর মধ্যে ১০জন সাঁতরে পাড়ে উঠলেও ৮ জন নিখোঁজ হয়। সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করে। বেলা সাড়ে তিনটার দিকে আরেকটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এবং বিকেল ৫টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নৌকাডুবি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *