তেল শোধনাগারে আগুন

০৪ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশটির জরুরি বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সিএনএনের খবরে বলা হয়, তেল শোধনাগারে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভাতে জরুরি সেবা কর্মকর্তা এবং ফায়ার  সার্ভিস কর্মীদের বেগ পোহাতে হচ্ছে।

তেহরানের প্রাদেশিক ক্রাইসিস ম্যানেজমেন্ট অফিস জানিয়েছে, তরল গ্যাস পাইপলাইনে লিকেজের ফলে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে বলেও কর্তৃপক্ষ জানায়।

রয়টার্সের জানায়, আগুন লাগার পর ওই তেল শোধনাগারের সব রকম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় যুব জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, তেল শোধনাগারের ১৮টি ট্যাঙ্কারে আগুন লাগে।

শোধনাগারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামেদ আরমানফার বলেন, গতকালের তুলনায় আগুনের গতি কমেছে, মাত্র পাঁচ শতাংশ আগুন অবশিষ্ট আছে।

অগ্নিকাণ্ড/এসকেএম