তোয়াব খানের মৃত্যু এক কিংবদন্তি সাংবাদিকের জীবনাবসান

নিউজ ডেস্ক: দৈনিক বাংলার প্রথম সম্পাদক, বঙ্গবন্ধুর প্রেস সচিব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, তোয়াব খানের মৃত্যু এক কিংবদন্তি সাংবাদিকের জীবনাবসান। যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতায় নিয়োজিত থেকেছেন।

শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে তার মৃত্যুর সংবাদে শোকাহত ডক্টর হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হওয়া তোয়াব খান মৃত্যুকাল পর্যন্ত প্রায় সাত দশক ধরে দেশের সাংবাদিকতায় যে অনন্য অবদান রেখেছেন- তা নজীরবিহীন।

তোয়াব খানের জীবনের স্মৃতিচারণ করে ডক্টর হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পর দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতার প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য অফিসার ও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বও তিনি পালন করেছেন। মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত তার ‘পিন্ডির প্রলাপ’ অনুষ্ঠান ছিল মুক্তিকামী মানুষের প্রেরণা। তিনি চলে গেছেন কিন্তু দেশের মানুষ তাকে ভুলবে না।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *