থানচি ও আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক, বান্দরবান: বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের দায়ত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তথ্য সংগ্রহ ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখতে এ নিষেধাজ্ঞা জারি করে জেলা ম্যাজিস্ট্রেট।

প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবান সেনা রিজিয়নপত্রের আলোকে আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখতে থানচি-আলীকদমে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্জ সহকারী সুমন পাল বলেন, রোয়াংছড়ি ও রুমা উপজেলার পর এবার থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত থাকবে এ নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও বোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। এবার নতুন করে থানচি ও আলীকদম উপজেলায় সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হলো।

বান্দরবান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *