১০ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছের শহর সোয়েটোতে একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
রোববার (১০ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর: বিবিসি।
খবরে বলা হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।
দেশটির পুলিশ কর্মকর্তা ইলিয়াস মাওলা জানায়, আমাদের ভোর বেলা ডাকা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে ১২ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হই।
তিনি বলেন, আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে আরও তিন জন মারা যান। ফলে সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে।
পুলিশপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে জানান, গুলিবর্ষণের ঘটনাটি ‘বারের নিরীহ খদ্দেরদের ওপর একটি ঠাণ্ডা মাথার হামলা’ বলে মনে করা হচ্ছে।
সোয়েটোর পুলিশ কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারীরা বারে প্রবেশ করার সময় রাইফেল ও ৯ এমএম পিস্তল নিয়ে সজ্জিত ছিল। পুলিশ সন্দেহভাজনদের সন্ধান করছে, যাদের পরিচয় এখনও অজানা।
দক্ষিণ আফ্রিকা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply