দিল্লিতে খুলছে স্কুল-কলেজ

৩১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্কুল, কলেজে আবারও ক্লাস শুরু হতে যাচ্ছে।

এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) আজ সোমবার বিভিন্ন নীতিমালা ঘোষণা করেছে।

ডিডিএমএ-এর নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টাইন রুম চালু রাখতে হবে। এ ছাড়া সামাজিক তথা শারীরিক দূরত্ব নিশ্চিত করার অংশ হিসেবে ছোট ছোট দলে ভাগ করে দুপুরের খাবার খাওয়ার ব্যবস্থা করা।

নীতিমালায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও লকডাউন জোনে থাকা ছাত্র ও শিক্ষকরা ক্লাসে আসতে পারবেন না। পাশাপাশি স্কুল-কলেজে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর অংশ হিসেবে একটি নির্দিষ্ট দিনে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী ক্লাসে আসতে পারবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও সেভাবেই রুটিন তৈরি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে দিল্লি সরকার জানায়, ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু করতে পারবে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। একই নিয়ম প্রযোজ্য হবে কোচিং সেন্টারের ক্ষেত্রেও। কিন্তু সবশেষ ঘোষণায় ছোট ক্লাসের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

করোনা ভাইরাস/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *