দুই কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু

৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। গত আগস্টে দুই প্রতিবেশী দেশের মধ্যে হটলাইন যোগাযোগ বন্ধ হওয়ার পর ফের তা চালু হল।

সিউলের পুণঃএকত্রীকরণ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

উত্তর কোরিয়ার একের পর এক সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বিশ্ব উদ্বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ ফোন যোগাযোগ পুনরায় চালু করা হলো।

পুণঃএকত্রীকরণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তঃসীমান্ত যোগাযোগ পুনরায় শুরু হওয়ার কারণে সরকার আশা করছে আন্তঃকোরীয় সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশের মধ্যে বাস্তবসম্মত আলোচনাও শুরু হবে।

উল্লেখ্য, একবছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর জুলাইয়ে উভয় কোরিয়া আন্তঃকোরীয় যোগাযোগ পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পরেই উত্তর কোরিয়া সাড়া দেয়া বন্ধ করে দেয়।

কিন্তু এবারে যোগাযোগের উদ্দেশ্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

কোরিয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *