দেশের জন্য কাজ করব আমরা

নিউজ ডেস্ক: সবার আগে দেশ, দেশের জন্য কাজ করব আমরা। যাতে আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারে-‘আমরা তাদের জন্য ভাল কিছু করে দিয়েছি’। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে নববর্ষ ২০২৩ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, দেশের প্রতিটি উন্নয়নের সাথে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পৃক্ত আছে। আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। সেগুলো শেষ হলে নৌপরিবহন মন্ত্রণালয় অনন্য উচ্চতায় চলে যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী। দেশকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। বঙ্গবন্ধুর পর নেতৃত্বের দিক থেকে শেখ হাসিনার মতো আর কেউ নেই। তার অনুপ্রেরণা নিয়েই কাজ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল। এর আগে নববর্ষ ২০২৩ উপলক্ষ্যে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

খালিদ মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *