দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

১০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশে ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বাংলাদেশে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একই দিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

গত ১১ ডিসেম্বর দেশে প্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

করোনা ভাইরাস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *