২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকারের আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনা টিকা দেশে পৌঁছেছে।
শনিবার বিকালে টিকাগুলো নিয়ে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম স্ত্রোস্তার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্না মিলে দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেয়া হয়েছে। সে হিসেবে, এই মুহূর্তে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ টিকা মজুদ রয়েছে।
করোনা ভ্যাকসিন/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply