দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

২৮  জুন ২০২১ (নিউজ ডেস্ক): দেশে ভয়ংকর রূপ নিয়েছে করোনা ভাইরাস। অদৃশ্য এ ভাইরাসে দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৩৬৪ জনের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের।

গত ২৪ ঘণ্টায় বাস ও হাসপাতালে মিলিয়ে সুস্থ হয়েছেন  ৩ হাজার ৫৭০ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনা ভাইরাস/এসকেএম

আক্রান্ত ও মৃতের সংখ্যা চলতি মাসে সর্বোচ্চ

http://artnewsbd.com